Header Ads

Header ADS

ভালোবাসার অনুভূতি ...




আমার প্রথম সন্তান এর বয়স তখন ৬ মাস। একদিন সে বাসায় আসে রাত ১১টার দিকে। কিন্তু তার আগেই আমি ঘুমিয়ে গেছিলাম। ফোন বাজলে বাচ্চা উঠে যাবে ভেবে ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। পরে আর নরমাল মুড আন করতে ভুলে গিয়েছিলাম। 

আমার স্বামী প্রাইভেট কোম্পানিতে জব করেন,সকাল থেকে রাত অফিসে অনেক পরিশ্রম করেন। সকাল ৭ টায় অফিস এর জন্য বের হয়। সেদিনও সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত অনেক পরিশ্রম করে বাসায় এসে দরজার সামনে অনেকবার নক করে কিন্তু আমি ঘুমের কারনে বুঝতে পারিনা। উনি রাত ২ টা পর্যন্ত দাঁড়িয়ে ছিল। আমাকে ৯০ টা কল দিছে, আমি টের পাইনি।সে অনেকবার নক করেছে কিন্তু আমার ঘুম ভাঙেনি। আমাদের কলিং বেল ছিল না। দরজায় নক করেছে। যখন রাত ২ টায় আমার ঘুম ভাংগে এবং ফোন হাতে নিয়ে দেখি ৯০ টা মিসড কল!! 

তখন অনেক ভয়ে ভয়ে দরজা খুলি। আমি ভেবেছিলাম সে ঘরে ঢুকেই দিবে এক থাপ্পড়। আর অনেক বকবে। কিন্তু সে আমাকে কিছুই বললো না। শুধু বললো ৩ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছি। ফোনটা হাতের কাছে রাখবা না?? 

এতটা ক্লান্ত শরীর নিয়ে সে ৩ ঘন্টা দাড়িয়ে থাকার পরেও এত নমনীয় কিভাবে হয়েছে আল্লাহ্ ভাল জানে। এই ঘটনা মনে পরলে এখনো তার প্রতি ভালবাসা অনেক বেড়ে যায়। আল্লাহ্ তাকে আমার প্রতি অনেক ধৈর্যশীল করেছেন। 

জানিনা আমার মনের ভাললাগা কতটুকু লিখে বুঝাতে পারলাম।তবে দোয়া চাই আল্লাহ্ যেন আমাদেরকে জান্নাতেও এক সাথে রাখেন।

মাশাআল্লাহ,এই দম্পতিকে আরো বেশি বারাকাহ দান করুন।স্বামীদেরকে স্ত্রীর প্রতি আরো বেশি সহনশীল হবার তৌফিক দিন।


গল্প : ভালোবাসা

No comments

Powered by Blogger.