কবিতা - মায়া
আমি পড়েছি তোমার মায়াতে
বেঁচে থাকতে চাই তোমারি,
ভালোবাসার ছায়াতে।
অবুঝ হ্নদয় কেঁদে মরে
বুঝাবো কি করে,
বুঝতে চায়না এই মন
তোমাকে ছাড়া শূন্য হ্নদয়তে।
জানিনা তুমি কোন অজানায়
হারালে খুঁজে পাবো তোমায়,
আজও তোমায় ভালোবাসি,
মনের অন্তরালে।
খুঁজে বেড়াই সুখ খানি
তোমারি মনের মাঝেতে,
আমি পরেছি তোমার মায়াতে,
বেঁচে থাকতে চাই তোমারি ছায়াতে।
হারিয়ে দেখ শুধু একবার
সময় অসময়ের মাঝে কিছুক্ষণ,
আমার স্মৃতির ভাজে,
বারবার ফিরিয়ে আনবে,
নানান রংঙের সাজে,
আমাকে দাও যদি মন।
তুমি কেন বুঝোনা তোমার
জন্য কতটা পাগলামি করি,
তোমার ভালোবাসার মায়াতে,
বেঁচে থাকতে চাই তোমারি ছায়াতে।।

No comments