Header Ads

Header ADS

ক্রোয়েশিয়া ভ্রমণ কাহিনী

ক্রোয়েশিয়া ভ্রমণ কাহিনী



জীবন সুন্দর, জীবনের প্রতিটা মুহূর্ত সুন্দর, জীবনের প্রতিটা মুহূর্ত যদি আপনি নিজের মতো করে উপভোগ করেন।

 ‘A Perfect Day’, বলতে সাধারণত আমরা কী মনে করে থাকি?

এমন প্রশ্নের জবাবে অনেকেই অনেক কথা বলবেন। 

Today A Perfect Day In My Life ,  চলেন তাহলে জেনে নেওয়া যাক আমার মতে A Perfect Day কি?

এমন একদিন যেদিন সকালে উঠে ভীষণ refreshing feel হয়। পুরো দিনটা হয় রোদঝলমলে আর বয়ে যায় হালকা মৃদুমন্দ হাওয়া। জীবনে এমন দিন সব সময় আসে না। 

সকালটা হয় মিষ্টি, একটু হেঁটে বা একসাথে breakfast করে। আর দুপুরটা হয় exciting, এই ধরুন একটু সমুদ্রে নেমে বাচ্ছাদের মতো পাগলামি করে, কিংবা পায়ে হেঁটে একটা নতুন শহর ঘুরে দেখে তার ইতিহাসে তলিয়ে গিয়ে। বিকেলটা হয় উদাসীন, সূর্যিমামাকে পাহাড়ের কোলে হারিয়ে যেতে দেখে। আর দিনটা শেষ হয় প্রিয়জনের সাথে দারুন একটা dinner খেয়ে। হাসি, মজা, আর আনন্দে কেটে যাওয়া এমন একটা দিনই তো ‘A Perfect Day’, right? I am Right?

হ্যাঁ, ঠিক এমন ভাবেই দিনটা কেটেছিল আমাদের Hvar island এ। 

Hvar island আর Hvar town নিয়ে কিছু কথা।



Hvar island ক্রোয়েশিয়ার উপকূলে Adriatic sea তে located একটি সুন্দর দ্বীপ। Island টা তার দারুন সুন্দর beach, স্ফটিক-স্বচ্ছ জল আর প্রাচীন শহরগুলির জন্য বিখ্যাত। সাথে এর একটা পুরোনো ইতিহাসও আছে, সেই গ্রীক আর রোমান সময়কালের।

Hvar town হল এই দ্বীপের সবচেয়ে বড় জনবসতি আর সাথে ক্রোয়েশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। শহরটা মনোমুগ্ধকর আর সাথে আছে মনোরম কিছু স্থাপত্য, প্রাণবন্ত পরিবেশ এবং চমৎকার nightlife.

Hvar - এ এসে আপনারা swimming, sunbathing, sailing করে enjoy করতে পারেন। জায়গাটা তার local cuisine এর জন্যও ভীষণ famous. খাবারের main attraction এটাই যে, সবকিছুই বানানো হয় loca produced জিনিস দিয়ে আর তার সাথে আছে এখানের অসাধারণ sea food.

একটু relax করে এখানে beach-এও বসতে পারেন, adventure করতে চাইলে hiking-এও যেতে পারেন, আবার history জানার ইচ্ছে হলে সেটারও উপায় আছে; basically সবাইকে আনন্দ দেওয়ার জন্য কিছু না কিছু জিনিস আপনি পেয়ে যাবেন এখানে।



কী কী দেখার আছে Hvar town-এ।

অনেক কিছু দেখার আর experience করার আছে। মোটামুটি একটা তালিকা দিলাম:

Pokonji Dol Beach:



Hvar town থেকে পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত, এই অত্যাশ্চর্য pebble beach টা swimming, sunbathing আর water sports-এর জন্য একটা জনপ্রিয় জায়গা। স্ফটিক স্বচ্ছ জল, শান্তিপূর্ণ পরিবেশের মাঝে একটু বিশ্রাম করে নিতে পারেন এখানে এসে।

Hvar Historical Theater: সেই ১৬১২ খ্রিস্টাব্দে বানানো এই থিয়েটার, ইউরোপের সব পুরোনো থিয়েটার গুলোর মধ্যে একটা যা আজও ব্যবহার করা হয়। এসে ঘুরে দেখে যেতে পারেন আর সাথে জেনে নিতে পারেন এর ইতিহাস আর Croatian culture-এ এর ইম্পর্টেন্স.

St. Stephen's Cathedral: 

১৬শ শতকের এই ক্যাথেড্রালটি এর ornate baroque façade আর অদ্ভুত সুন্দর interior এর জন্য ভীষণ জনপ্রিয়। এখানে এসে এর শিল্পকর্ম, স্থাপত্যের মাঝে ডুবে গিয়ে চলে যেতে পারেন পুরোনো দিনগুলোতে।

Hvar Fortress:

শহরের উপরে একটি পাহাড়ে located এই দুর্গটি Hvar এবং আশেপাশের দ্বীপগুলির মনোরম দৃশ্য দেখায় এক দারুন জায়গা। আপনারা hike করে এর চূড়ায় উঠতে পারেন বা taxi করে গিয়েও এই panoramic view উপভোগ করতে পারেন।



Benedictine Monastery and Lace Making: 

এই monastery তে agave গাছের fiber ব্যবহার করে দারুন সুন্দর lace বানানো হয়। সারা বিশ্বে খালি এখানকার নানরাই এটা করে থাকেন। আপনারা এসে এখানে সেই সব lace গুলো দেখতে পারেন, জানতে পারেন এর ইতিহাস আর দেখতে পারেন এটা বানানোর কৌশল। Btw, এটা একটা UNESCO World Heritage Site.

Lavender Growing and Market:

Hvar তার ল্যাভেন্ডার চাষ এবং এর থেকে তৈরী বিভিন্ন জিনিস যেমন: তেল, সাবান, মোমবাতি সহ আরো নানা পণ্যের জন্য পরিচিত। আপনারা ল্যাভেন্ডারের বাজার ঘুরে দেখতে পারেন আর ইচ্ছে হলে কিছু জিনিস কিনে নিতে পারেন। এখানে লোকরা নাকি এদের লোকাল খাবারেও গন্ধের জন্য ল্যাভেণ্ডার ব্যবহার করে।

Explore the Streets: 



শহরের অনেক ছোট ছোট গলিপথ আছে। ভীষণ picturesque. আপনার প্রিয়জনের সাথে হারিয়ে যেতে পারেন সেই গলিগুলোতে।

Hvar Nightlife:

এতো কিছুর সাথে এই শহরটা নাইটলাইফের জন্যও ভীষণ পরিচিত। অসংখ্য bar আর club আছে যেগুলোতে বিভিন্ন ধরণের খাবার serve করে। দিনের শেষে এগুলোতে গিয়ে একটা drink নিয়ে, একটু dance floor-এ নেচেও আসতে পারেন।

Local Food:



Hvar-এর স্থানীয় বিশেষত্বের মধ্যে তাজা sea food, olive oil এবং wine হলো ভীষণভাবে পরিচিত। এসে অবশ্যই local cuisine try করবেন।

Dinner কোথায় করেছিলাম।



Alvix বলে একটা restaurant-এ ডিনার সেরেছিলাম আমরা। এরা একদম লোকাল খাবার serve করে and অনেক খুঁজে আমাদের budge এ এটাই ছিল সবচেয়ে high rated রেস্তোরাঁ। খাবার ছিল আলাদা লেভেল এর ভালো।, সাথে আমরা ওদের house wine-ও try করেছিলাম । The dinner was worth every penny.

Veal cutlets with vegetables - 1,530 INR

Mucalika (pork in spicy sauce with vegetables & rice) - 1,060 INR

House wine (red & white) - 300 INR

ট্রাভেল টিপস:

১. Beach-এ যাওয়ার সময় আমি তো আপনাদের সবাইকে recommend করবো water shoes নিয়ে যেতে। Pebbel beach-এ পায়ে লাগে বড়। Crocs থাকলে সেটাও নিয়ে যেতে পারেন। ওটা কাজ চালিয়ে দেয় মোটামুটি।

২. জলের বোতল সাথে রাখবেন always. আমি কোথাও public drinking water-এর জায়গা দেখতে পায়নি গোটা শহরে।

৩. আমার ইউটিউব চ্যানেল A Wayfarer's Tale | Dipa's Vlog এ ক্রোয়েশিয়া ট্রিপ এর ট্রাভেল সিরিজ ও গাইড আছে, চাইলে দেখতে পারেন। ইউটিউবে গিয়ে awstale লিখলেই পেয়ে যাবেন। চাইলে Instagram বা Facebook এও awstale লিখে আরো অনেক ছবি দেখতে পারেন।

NOTE: দামগুলো কিন্তু approximate price. Croatian kuna থেকে INR convert করে দিলাম just একটা idea র জন্য।


Date Travel : June'2022

Place: Hvar, Croatia

 Writer- awstale


No comments

Powered by Blogger.