Header Ads

Header ADS

এশিয়া কাপে বাংলাদেশের হতাশা | Asia Cup 2023

হতাশা আর গ্লানিতে এ কেমন বাংলাদেশ ??  Tiger Team 




বয়স যখন ১০ তখন থেকে ক্রিকেট ভালোবাসি। শুধু ভালোবাসি বললে ভুল হবে ভালোবাসার উর্ধ্বে বলতে পারেন এই ক্রিকেট কেই বুঝি। তখন এই ছোট্ট আমি কয়েকটা মুখ খুব ভালো করে চিনতাম। বিশেষ করে আশরাফুল, শাহরিয়ার নাফিস, খালেদ মাসুদ , জাবেদ অমর বেলী, অলক কাপালী,রফিক,রাজ্জাক,তাপস , আর ও অনেকে। আমি আমার আবেগের জায়গা থেকে বলতে পারি। আমি বাংলাদেশ ক্রিকেট কে ভালোবাসি, আবার বিবেকের জায়গা থেকে বলতে পারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে আমি প্রচন্ড রকম হেট করি। কেনো যদি জানতে চান তাহলে বলবো, দায়িত্বরত যারা আছেন তারা পুরোটাই নিজেদের সুবিধা ভুগি। এদের মধ্যে দেশ প্রেম বলে কিছু নেই। যদি থাকতো তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম এর সাথে এমন করতে পারতো না কখনোই। এখানে রাজনীতি বিদ্যমান। যেদিন থেকে ক্রিকেট অঙ্গনে রাজনীতি প্রবেশ করিস সেদিন থেকেই এই ক্রিকেট নিয়ে সপ্নভুনা বন্ধ হয়েছে। আশরাফুলের মত উদীয়মান ক্রিকেটার কে কি ভাবে ক্রিকেট থেকে আউট করিস সেটা আমি আপনি সবাই জানি। আমদের দেশে ক্রিকেটারদের কে কখনো মূল্যয়ন করা হয়নি কিংবা আমরা মূল্যয়ন করতে পারি না বলে আজ আমদের ক্রিকেট এর এই অবস্থা। এর জন্য দায়ী আমরাই। কারণ আমরা অসচেতন নাগরিক। 

প্রথম ওয়ানডেতে প্যাথেটিক ব্যাটিং পারফরম্যান্স দেখে একরাশ হতাশা নিয়ে শুধু ফেসবুক স্ক্রলই করা হচ্ছে, আদতে লাভের লাভ কিছুই হচ্ছেনা, শুধু হতাশা বাড়ছে। আপনাদেরও হয়তো অনেকের একই গিলিং হচ্ছে!

বাংলাদেশ ক্রিকেট টিম | bangladesh Cricket Team 

আমি খুব নস্টালজিক একটা মানুষ। ছোটবেলার স্মৃতিগুলো আমাকে স্পর্শকাতর করে। বারংবার বলি, বাংলাদেশ ক্রিকেট এখন অনেক পরিণত হলেও যখন খেলা দেখা শুরু করি, ২০০৫ সালের দিকে, সেইদিকের খেলাগুলো আমাকে অন্যরকম আনন্দ দেয়। সেখানে হারতাম, ম্যাচ ক্লোজ করতে পারতাম না, তাও কেন জানি ভালো লাগতো খেলা দেখে। 


ম্যাক্সিমাম ম্যাচগুলোতেই এরকম হত একটা সম্মানজনক বা অসম্মানজনক স্কোর করতাম, আগে ব্যাট করে! সেটা অনেক বল বাকি থাকতেই প্রতিপক্ষ তাড়া করতো। এই ঘটনাগুলো ২০০৫/০৬ এ অহরহ ঘটতো। এশিয়া কাপগুলোতে পার্টিসিপেট করতাম জাস্ট খেলার জন্য, এমনে বড় কোনো স্বপ্ন টপ্ন ছিলো না। 


কিন্তু বিশ্বাস করেন, এশিয়া কাপে শ্রীলঙ্কার সাথে সেরকম জঘন্য পারফর্ম করলাম গতকাল, এরকম জঘন্য ব্যাটিং আমরা ২০০০ সালের এশিয়া কাপেও করি নি, এমনকি ১৯৯৭ এও এইসব পারফরম্যান্স এর চেয়ে ভালো করেছি (বড়দলের সাথে)। একটু প্রমাণ দেই, নাকি?


Asia cup of Bangladesh Cricket 

এক নজরে এশিয়া কাপ ২০০০ থেকে ২০২৩

চলুন আমরা একটু দৃষ্টি দেই এশিয়া কাপ এর ইতিহাসের দিকে। আপনি নিজেই বুজতে পারবেন ।


২০০০ এশিয়া কাপ


বাংলাদেশ ১৭৫/৬ (৫০ ওভার) বনাম শ্রীলঙ্কা - জাভেদ একাই ৮৫* (১৪৬) ♦️

বাংলাদেশ ২৪৯/৬ (৫০ ওভার) বনাম ভারত - আকরাম ৬৪(৫২)

( পাকিস্তানের সাথে অবশ্য চেজিং এ ৮৭ রানে গুটিয়ে যাই)


২০০৪ এশিয়া কাপ


১৮১ অল-আউট বনাম পাকিস্তান (চেজিং); জাভেদ ৬২(৮৭) 

১৭৭ অল-আউট বনাম ভারত ♦️

১৯০/৯ বনাম শ্রীলঙ্কা ; আশরাফুল একাই ৬২(১২০) ♦️

১৬৬ অল-আউট বনাম পাকিস্তান; পাইলট ৫৪(৯৪) ♦️

হংকং এর সাথে ম্যাচ বিবেচনায় আনিনি


২০০৮ এশিয়া কাপ


২২৬/৭ বনাম শ্রীলঙ্কা(চেজিং এ)

২৮৩/৬ বনাম ভারত; অলক ১১৫ (৯৬)

১৭৪/১০ বনাম শ্রীলঙ্কা (চেজিং)

( পাকিস্তানের সাথে ১১৫ রানে অল-আউট)

আরব আমিরাতের সাথে ম্যাচ বিবেচনায় আনিনি


২০১০ এশিয়া কাপ

১৬৭ অল-আউট বনাম ভারত ♦️

১৮৬ অল-আউট বনাম শ্রীলঙ্কা (চেজিং এ)

২৪৬/৫ বনাম পাকিস্তান (চেজিং)


দেখুন ২০০০-১০ এই দশকের এশিয়া কাপে বড় দলের সাথে ১৪ টা ইনিংসের স্কোর দিলাম। ১৪ টাতেই হারি। ব্রাকেটের দুই ইনিংস বাদ দিলে ১২ টাতেই আমরা আজকের এই ১৬৪ এর চেয়ে বেশি রান করি। যেগুলোর পাশে ♦️ চিহ্ন দিয়েছি, ভেবে নিবেন এই ম্যাচটারই পুনরাবৃত্তি করেছে বাংলাদেশ এই ২০২৩ সালে এসে। 


একজন শান্তের মত অনেক রান করে গেছে, সঙ্গ না পেয়ে। বাংলাদেশ গুটিয়ে গেছে ২০০ এর নিচে। এমন ইনিংস আছে ৫ টা। আর আগে ব্যাট করা বাদ বাকি ইনিংসগুলোর অবস্থা তো আরো ভালো। 


এই যে ২০২৩ সালে এসে আমাদের টাইমট্রাভেল করিয়ে শৈশবে ফিরিয়ে নিয়ে গেলো, একটা ধন্যবাদ তো বাংলাদেশ আমার তরফ থেকে পাবেই। ও আচ্ছা আচ্ছা, একটু ১৯৯৭ এশিয়া কাপেও কেমন করে জানিয়ে দেই-


১৯৯৭ এশিয়া কাপ 


২১০ অল-আউট বনাম পাকিস্তান (চেজিং এ)- আতাহার একাই ৮২(১২৫)

১৯৩/৮ (৪৬ ওভার, চেজিং) বনাম শ্রীলঙ্কা 

১৩০/৮ (৪৩ ওভার) বনাম ভারত


এই যে শেষ ম্যাচে আগে ব্যাট করে ৪৩ ওভার খেললো, বাংলাদেশ তো ২০২৩ এসালে এসে এই ৪৩ ওভারটাই খেলতে পারলো না। 


হ্যাঁ মাঝখানের এশিয়া কাপেও বাংলাদেশের বেশ কিছু বাজে পারফরম্যান্স আছে! ২০১৮ এশিয়া কাপেই তো আফগানিস্তানের সাথে ১১৯ রানে অল-আউট হয় বাংলাদেশ। ২০১৪ এশিয়া কাপও মন্দ গেছে। কিন্ত তাও এশিয়া কাপ জয়ের জন্য যে দলটা আসে, সেই দলের পারফরম্যান্স যখন মান্দাতার আমলের পারফরম্যান্স হবে, কথা তো উঠবেই! 


এক ম্যাচ দেখে হার্শ হচ্ছি বলে অনেকেই কথা শুনাবেন। কিন্তু ১৮ বছর ক্রিকেটটাকে সময় দিয়ে যখন উন্নতির গ্রাফটা খুব অল্প লাগে, কষ্ট থেকে এই কথাগুলো আসা অস্বাভাবিক কিছুনা। আফগানিস্তানের সাথে পরের ম্যাচ আমাদের ডু অর ডাই ম্যাচ। বাস্তবতা কঠিন জানি, তবে শ্রীলঙ্কা ল্র সাথে যে পারফরম্যান্স দিয়েছি, আমরা ততটা বাজে দলও না, অন্তত ওয়ানডেতে। মান্দাতার আমলের ব্যাটিংয়ের জন্য সমালোচনা করেছি, কিন্তু এই মান্দাতার আমলের ব্যাটিং ডিসপ্লে আফগানিস্তানের কঠিন বোলিং লাইন-আপের বিরুদ্ধে না দেখা, একটু ভালো খেলুক, এই কামনা করি। 


এশিয়া কাপ  বাংলাদেশ ক্রিকেট 

No comments

Powered by Blogger.