ফিরে আসা -শর্মিষ্ঠা রায় (মিষ্টু)
ফিরে আসা - শর্মিষ্ঠা রায় (মিষ্টু)

বুঝলে প্রিয়,
তোমার আমার হৃদয়
এক সুরে গাঁথা হলেও,
পার্থক্য কি জানো?
তুমি আজীবন প্রেম দিতে চেয়েছিলে,
আর আমার আবেগী মন তোমার থেকে চিরটাকাল শুধু
ভালোবাসা প্রত্যাশা করে গেছে।
প্রেম তো ক্ষণস্থায়ী প্রিয়
কিন্তু ভালোবাসার দীর্ঘমেয়াদি অটুট বন্ধন সময়ের বেড়াজাল ছিন্ন করে হৃদয়ে বসত করে।
আমি তোমাকে বোঝাতে পারিনি,
নাকি তুমি বোঝনি!
তোমার কাছে প্রেম আর ভালোবাসা অভিন্ন,
কিন্তু প্রিয় তোমার প্রেমিকা যে বড়ো আবেগী,
কিছুটা লাগামছাড়া প্রেমে বিশ্বাসী।
সে প্রেম যে প্রেম নয় প্রিয়,
সে যে ভালোবাসা হয়!
শুধুই ভালোবাসা হয়!
Come Back - Sharmishta Roy (Mishtu)
If you understand dear,
your my heart
Although composed in one tune,
Know what the difference is?
You wanted to give a lifetime of love,
And my emotional mind is only from you forever
Love is expected.
Love is a temporary love
But the long-term unbreakable bond of love breaks the barriers of time and settles in the heart.
I couldn't convince you
Or you do not understand!
To you love and affection are the same,
But dear, your lover who is very passionate,
Believing in somewhat unbridled love.
That love is not love dear,
She is that love!
Only love is!
No comments